মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১২

কলাবতী মুদ্রার বারমাস্যা ২০১০-২০১১, Annual Report of Kalaboti Mudra 2010-2011


(তৃতীয় অংশ)
মধ্যবিত্তের বিশ্বাসঘাতকতা এবং গ্রামীণ স্বাধীণতা সংগ্রাম
কলাবতী মুদ্রা বাঙলার নতুন ইতিহাস সন্ধানে  নামছে. এটি একটি বইএর আকারে প্রকাশিত হবে আগামী দিনে. বিষয় গ্রামীণ বাঙালির ব্রিটিশ বিরোধিতা এবং মধ্যবিত্তের বিশ্বাসঘাতকতা. এই বিষয়টি বিগত কয়েক বছর ধরে বিভিন্ন পত্রপত্রিকায় লিখছেন কলাবতী মুদ্রার কর্মাধ্যক্ষ বিশ্বেন্দু নন্দ. কখোনো নিজের নামে এবং সখোনো নিজের ছদ্মনাম পার্থ পঞ্চাধ্যায়ী নামে. কলাবতী মুদ্রার অন্যতম পথ প্রদর্শক জয়া মিত্রর পত্রিকা ভূমধ্যসাগরএ এই দুই নামেই বিশ্বেন্দু বেশ কয়েকটি লেখা লিখেছেন যার মূল বিষয় কলাবতী মুদ্রার কাজ করতে গিয়ে তিনি বাঙলার যে লৌকিক জীবনের অভিজ্ঞতালাভ করেছেন তাঁর নির্যাসটুকু.
কিন্তু এতেও সাধ মিটছিল না বিশ্বেন্দুর. তিনি বারবার কলাবতী মুদ্রার নানান বৈঠকে মধ্যবিত্তের বিশ্বাসঘাতকতা বিষয়ে যে লিখতে চান, তার ছাড়পত্র চাইছিলেন. যদিও ছাড়পত্র তাঁর নেওয়ার প্রয়োজন ছিল না, তবুও তিনি কলাবতী মুদ্রার অছি পরিষদকে জানান যে এই কাজটি তিনি কলাবতী মুদ্রার নামেই করতে চান. বহু আলোচনার পর কলাবতী মুদ্রার অছি পরিষদ তাঁর এই আবেদনটি মঞ্জুর করে.
এই বছরেই তিনি হাওড়ার আলো পত্রিকায় এই বিষয়ে কয়েকটি লেখা লেখেন. কলাবতী মুদ্রা আশাকরে আগামী দিনে তিনি নতুন এই প্রকল্পে নতুন কিছু তত্ব বাঙলাকে দান করতে পারবেন. কলাবতী মুদ্রা পক্ষ থেকে বিশ্বেন্দুর গবেষণার কাজ শুরু হয়েছে. নানান ধরণের সূত্র থেকে তিনি তাঁর নানান তথ্য সংগ্রহ করছেন. কলাবতী মুদ্রা তাকে শুভেচ্ছা জানায়.
পথব্যবসায়ী পুস্তক প্রকল্প
২০১০ সালে একটি ডেনমার্কের ছাত্রসংস্থা ইনোএইড কলকাতার পথ খাবার বিক্রেতাদের বিষয়ে উন্নয়ণের কাজ করতে আসে. প্রাথমিকভাবে সুন্দরবনের বাসন্তীর স্বেচ্ছাব্রতী সংস্থা জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র কলাবতী মুদ্রার কর্মাধর্যক্ষ বিশ্বেন্দু নন্দকে এ প্রকল্প রূপায়ণে তাঁদের সাহায্য করতে অনুরোধ করেন. তিনি কলাবতী মুদ্রার অনুমতি নিয়ে এ বিষয়ে সহায়তা করতে রাজি হন, যেহেতু এক সময় বিশ্বেন্দু পথ ব্যবসায়ীদের সঙ্গে কাজ করা সংস্থায় বহুদিন স্বেচ্ছাব্রতীর কাজ করেছিলেন. সংস্থাটি জানায় বিশ্বেন্দুর অভিজ্ঞতা তাঁরা কাজে লাগাতে চান. সংস্থার পক্ষে বিশ্বজিত মহাকুড় এবং ডোনমার্কের প্রবাসী বাঙালি গণেশ সেনগুপ্ত প্রথমে বিশ্বেন্দুকে ব্যক্তিগতভাবে, পরে কলাবতী মুদ্রাকে পথ খাবার প্রকল্পে সামিল হতে অনুরোধ করেন. এই কাজ করতে ব্যক্তি বিশ্বেন্দু এবং কলাবতী মুদ্রা অপারগ, এই কাজে সে এবং কলাবতী মুদ্রা পরামর্শ দিতে পারে, এমন কথা তাদের জানিয়ে দেওয়া হয়.
পথের খাবার প্রকল্প শুরু হলে কলাবতী মুদ্রা সংস্থাকে পথ ব্যবসায়ী বিষয়ে একটি পুস্তক প্রকাশের অনুরোধ জানায়. সংস্থাটির সঙ্গে কলাবতী মুদ্রা এই পুস্তকটি যৌথভাবে প্রকাশ করবে. কলাবতী মুদ্রা জানায় পুস্তকের পরিকল্পনা, ভাবনা এবং লেখা যোগাড়ের দায়িত্ব তার. জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র শুধু আর্থিক সাহায্য দিক.
শেষ পর্যন্ত লেখা যোগাড় হলেও আর্থিক টালবাহানায় এই বছরে বইটি প্রকাশ হতে পারে নি. কাজ চলছে. কলাবতী মুদ্রার আশা আগামী বছরেই এই বইটি প্রকাশিত হবে. বইটি সম্পাদনা করবেন দুটি নামেই বিশ্বেন্দু নন্দ.
পরে ইমেলচালাচালি এবং সংস্থাগত বৈঠকে ঠিক হয় পরের বছর ২৪ নভেন্বর এই পুস্তকটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে, যেহেতু পরের বছর হকার উচ্ছেদের অপর নাম অপারেশন সাননশাইনের  ১৫ বছর পূর্ণ হবে.

কলাবতী মুদ্রার বারমাস্যা ২০১০-২০১১, Annual Report of Kalaboti Mudra 2010-2011


(দ্বিতীয়াংশ)
কলাবতী মুদ্রার নতুন যুগ তৈরির উদ্যম
বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন শিল্পের নথিকরণ আর শিল্পদ্রব্যের প্রচার-প্রসার এবং সেই ঐতিহ্যমণ্ডিত বাঙলার গ্রামীণ লৌকিক ও আদিবাসীদের শিল্প পণ্য বিক্রয় করে সংগঠণ চালানে কলাবতী মুদ্রা এবছর দুটি বড় সিদ্ধান্ত গ্রহণ করে সেটিকে লাগু করার কাজে অংশ গ্রহণ করেছে যাতে বাঙলা জুড়ে গ্রাম শিল্প বিষয়ে একটি জনমত তৈরি হয়.
প্রথমটি-  সে বাঙলার বড় শিল্প এবং উত্সব, দুর্গাপুজাকে ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে. ঠিক সেই জন্যই তার সঙ্গে সংশ্লিষ্ট শিল্পীদের নিয়ে সে কলকাতায় দুটি পুজো প্যান্ডেল তৈরি করার উদ্যম গ্রহণ করেছে. গত বছরের সমীক্ষায় আমরা জানিয়েছিলাম আমরা দুটি পুজো কমিটির সঙ্গে কথা চালাচ্ছি একটি ঠাকুরপুকুর ক্লাব অন্যটি গড়িয়ার রায়পুর ক্লাব. ঠাকুরপুকুর ক্লাবে নবদ্বীপের শিব-পার্বতীর বিয়ে আর রায়পুরে একটি অসমিয়া সত্র তৈরি করে সাড়া ফেলেদিয়েছে কলাবতী মুদ্রা. অন্যান্য পুরস্কারের মধ্যে, দুটিই স্টার আনন্দ স্পেশাল জুরি সম্মান এবং রায়পুর ক্লাব টেলিগ্রাফ সম্মান দ্বিতীয় স্থান লাভ করেছে.  আমরা যেন মনে রাখি, একটি প্যান্ডেল শুধুই বাঙলার লোকসংস্কৃতির প্রদর্শণ করেছে, অন্যটি একদা বৃহত বাঙলার অংশ অসমের চলতি সংস্কৃতি সত্র সংস্কৃতি প্রথম বাঙলায় প্রদর্শণ করেছে.
কলাবতী মুদ্রা তার এই কাজে খুবই গর্বিত এই জন্য, এই প্রথম বাঙলার নানান ধরণের প্রায় লুপ্ত হয়ে যাওয়া শিল্প প্রদর্শণ করতে পেরেছে সে. এতদিন ধরে কলকাতায় যেসব পুজো প্যান্ডেল হয়েছে,  তাঁরাও এতগুলো গ্রাম সংস্কৃতিকে কলকাতার দর্শকদের সামনে তুলে ধরতে পারেন নি.
বিশেষ করে এবছর ঠাকুরপুকুর ক্লাবে দিনাজপুরের মেল্লি আর নদিয়া জেলার কৃষ্ণনগরের নতুনশম্ভুনগরের গ্রামীণ মহিলাদের আলপনার বাহার দর্শকের চোখ খুলে দিয়েছিল. জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেন ঠাকুরপুকুরের পুজো উদ্বোধন করতে এসে মন্ডপে সাজিয়ে রাখা সমস্ত ধরণের গ্রামশিল্প দেখে পরিকল্প এবং উদ্যোক্তাদের সেগুলো তাঁর বাড়িতে পৌঁছে দেওয়ার আর্জি জানিয়েছিলেন. এ ছাড়াও মন্ডপ যখন তৈরি হচ্ছে তখন পাড়ার বিশেষ করে মেয়েরা সেই সমস্ত উপকরণগুলোর সঙ্গে নিজের শিশুবেলাকে মেলাতে পারছিলেন এবং অনেকেই সেই সব দ্রব্য অর্থের বিনিময়ে সংগ্রহ করেছেন.
পুজোর কাজ করতে গিয়ে পশ্চিমবাঙলার আপামর গ্রাম শিল্পী এবং অসমের নানান সত্রের সহযোগিতা ভেলবার নয়. বিশেষ করে কলাবতী মুদ্রা আজও প্রায় অগম্য মাজুলি দ্বীপের বেশ কিছু পাঁচ শতকের পুরোনো সত্রে ভ্রমণের সুযোগ পায়.
এছাড়াও কলকাতাস্থিত অসম ভবন প্রধাণ শ্রীগোকুল মোহন হাজরিকার সাহায্য ভেলার নয়. তিনি আর্থিকভাবে সাহায্য না করতে পারলেও ব্যক্তিগতভাবে এই সত্রে মন্ডপ, পুজাস্থলে তিনি বহুবার এসেছেন এবং আগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন. এছাড়াও অসম ভবনের নানান আধিকারিকও এবাবদে কলাবতী মুদ্রাকে বহুভাবে সাহায্য করেছেন. কলাবতী মুদ্রা প্রত্যেক শুভানুধ্যায়ীকে প্রণাম জানায় এবং এই সহযোগিতার জন্য নতুন করে কৃজ্ঞতা প্রকাশ করছে.
বলা দরকার এই দুটি উদ্যমে কলাবতী মুদ্রা এমন একটি পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যেখানে বাঙলার কলাকৃতির সৌরভ ছড়িয়ে যায় দিগদিগন্তরে.
এই দুটি পুজোই সে বছর স্টার আনন্দের বিচারে বিশেষ জুরি সম্মান লাভ করে. এছাড়াও দুটি পুজো নানান পুরস্কার অর্জন করে. তবে রায়পুর ক্লাব টেলিগ্রাফের বিচারে দ্বিতীয় স্থান অধিকার করে. যদিও এই পুরস্কারগুলো উদ্যোক্তা ক্লাবেরই প্রাপ্য, তবুও কলাবতী মুদ্রা এই সম্মান লাভে গৌরব বোধ করছে.
তবে এতসব পুরস্কারের মধ্যে খেদ দুটি ক্লাব আর্থিক চুক্তিমত অর্থ কলাবতী মুদ্রাকে বাকি অর্থ শেষ পর্যন্ত দিতে অস্বীকার করে. নানান টালবাহানা করে বিপুল পরিমান অর্থ প্রায় আড়াই লাখ টাকা সে আর দেয় না. এবং এই দেনাও কলাবতী মুদ্রার অছি পরিষদ বহন করতে অস্বীকার করে. শেষ পর্যন্ত এই দেনা মেটান এই কাজের দায়িত্বে থাকা কর্মাধক্ষ বিশ্বেন্দু নন্দ.
এই বছরেই সিদ্ধান্ত হয়, আগামী বছর থেকে কলাবতী মুদ্রা আর কোনও পুজোর কাজ করবে না. বলে নেওয়া ভাল, ক্লাবগুলোর থেকে চাপ দিয়ে বকেয়া আদায় করা কলাবতী মুদ্রার দক্ষতার মধ্যে পড়ে না. আর সংস্থা কোনও দাতা সংগঠনের দান গ্রহণ করে না. এ ধরণের কাজে যদি প্রায় আড়াই লাখ টাকা দেনা শোধ করতে হয় তাহলে সংস্থার সব কাজই আটকে যেতে বাধ্য. যদিও এই কাজটির মধ্যে দিয়ে কলাবতী মুদ্রা বেশ কিছু ভাল কর্মী পেয়েছে. কিন্তু তার জন্য তাকে চরম প্রতিদান শোধ করতে হয়েছে. 

কলাবতী মুদ্রার বারমাস্যা ২০১০-২০১১, Annual Report of Kalaboti Mudra 2010-2011


কলাবতী মুদ্রার বারোমাস্যা
মৃত্যুর ছায়া পেরিয়ে বাঁচার নতুন পথে গ্রামশিল্প, শিল্পী
এই অত্যাশ্চর্য ধ্রুপদী লোকনাট্যরীতির জনপ্রিয়তা লোকসমাজে শ্রেষ্ঠতম। আবার বলছি, শ্রেষ্ঠতম। অবশ্য আরও লোক শিল্পেরমতই এর গায়েও মৃত্যুর ধূসর ছায়া পড়েছে – মায়ামৃদঙ্গ, সৈয়দ মুসতাফা সিরাজ
মায়ামৃদঙ্গ উপন্যাসে আলকাপ গান(গ্রামীণ ভারত সভ্যতায় সব অভিকর শিল্পই গান) আর কিশোরী বেশী ছোকরা আর কুশীলবদের মরমীয়া মমতায় তুলে ধরেছিলেন সৈয়দ মুজতাফা সিরাজমশাই। নিজের অভিজ্ঞতায় সিরাজমশাই লিখেছিলেন আলকাপ শিল্পজুড়ে ছড়িয়ে পড়া ধূসর মৃত্যুর মনকেমন প্রতিবেদন। মুক্তবিশ্বে সেই ছায়া আরও বড়, আরও গাঢ়, আরও গভীর হয়ে ছড়িয়ে যাচ্ছে হস্তশিল্প, তাঁত, নাচ-গান-বাজনা-অভিনয়ে।
মেদিনীপুর-নদিয়া-জলপাইগুড়ি-দিনাজপুর-কোচবিহার-দার্জিলিং-মুর্শিদাবাদ-হুগলির সুতি-রেশম-এন্ডি-মুগার তাঁত, মনসা-চন্ডীর শোলার মেল্লি আর ফুলের আচার, কালিকাচ নাচ, ডাং-সুতো-বেণী-ছায়া পুতুল নাচ, বন্ধুয়ালা গান, সং, বহুরূপী, লেটো, গাজন, মুখা খেইল নাচ, ডোমনি, মাছানি, খন, বোলান, বনবিবির পালা, চেরচুর্ণি, দেতরা, নাচনি, হাজারো ব্রতকথা-আচার-আচরণ, সত্যপীর পালা, বিষহরা পালা, পীর-পীরানি, মদনকাম নৃ্ত্য, বৈরাতি নাচ, ধেমাল নাচ, শিকনি ঢাল নাচ, ছো, রায়বেঁশে, নটুয়া, পাইক, ভাওয়াইয়া-চটকা, চা বাগানের গান, তিস্তাবুড়ির গান, তুখ্যা গান, সাধুগান, ধুয়া(ঢুয়া) গান, মনসা-চণ্ডী-ধর্ম-শীতলাসহ অন্য মঙ্গলগান, মনসার ঝাঁপান, বিষহরা, সত্পীর নাটক, জারি, সারি, মুর্শিয়া, ফকিরি, তেহট্টের মালপাহাড়িদের নাচ, নানান মুখোশ নাচ আর গান, পট, গাজির গান, ময়নামতির গান, গোপীচন্দ্রের গান, কবিগান, আখড়াই, হাফআখড়াই, জেলেপাড়ার গান, ধানভানার গান, চৌকো-চওড়া-চক্ষুদানপট গান, গাজিপট গান, পীরের গান, ফকিরি গান, মুর্শিদ্যা, পালাগান, লীলা গান, রামায়ণ গান, ঝুমুর, টুসু, ভাদু, সাঁওতালি, মুণ্ডারি, হো, লোধা নাচ-গান, রাভা নাচ, মেচ নাটক, মালপাহাড়ি নাচ, রাজবংশী সংস্কৃতির সঙ্গে বাঙলার আরও হাজারও গ্রামীণ কৃষ্টি, হস্ত আর বয়নশিল্পে লেগেছে আলকাপের ধূসর মৃত্যুর ছোঁয়া।
গ্রামীণ শিল্পীদের জীবনে বায়না আর বরাত না পাওয়া, প্লাসটিক আর বিদেশি পণ্যে হাট-বাজার দখল হয়ে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার বেদনা, হাহাকার। শিল্প-শিল্পী-জীবনে ফুটে উঠছে নিজের কাজ থেকে নীরবে উচ্ছেদ হয়ে যাওয়ার আশংকা। চাহিদাসংস্কৃতির চাপের বাইরে থাকা গ্রামীণ সংস্কৃতির নাভিশ্বাস। প্রায়উদাসীন প্রচারমাধ্যম। গ্রামীণ কৃষ্টি অশ্লীল, মোটাদাগের এবং লৌকিক, গ্রামের মানুষ অশিক্ষিত, দরিদ্র, নিরক্ষর, গ্রামের প্রযুক্তি পিছিয়ে পড়া, অনাধুনিক, প্রাচীণ - এই ইওরেপিয় দর্শণ ছড়িয়ে পড়ছে সরকারি নীতি, রাজনীতি আর গবেষণায়। বাঁহাতে ছুঁড়ে দেওয়া চাকরি বাঁচানো প্রকল্প, সর্বরোগহর বিদেশি প্রযুক্তির প্রয়োগের একবগ্গা সিদ্ধান্তে গ্রামশিল্পসমাজে নাভিশ্বাস। লৌকিক সংস্কৃতি মধ্যবিত্তের ভোট বাঁচানো, পিঠচাপড়ানির কুমিরছানা। অশংকার কথা, আজও সফলভাবে বেঁচে থাকা বহু গ্রামশিল্প, শুধুই সম্মানের অভাবে নতুন প্রজন্ম বাপদাদার শিল্পে আসতে চাইচ্ছে না।
ঐতিহ্যময় গ্রামশিল্প কেটেছেঁটে শহুরে বাজারে বিক্রি করতে দিল্লিতে একটি আস্ত মন্ত্রক বরাদ্দ হয়েছে। সেই সরকারি প্রকল্পে বর্জ্য অশিল্প তৈরি হচ্ছে। গ্রামকে মেনস্ট্রিমের আর্থ-সামাজিক ব্যবস্থায় যোগ্য করে তুলতে বহু প্রকল্পে প্রচুর অর্থ খরচ হচ্ছে। কাজের কাজ খুব একটা কিছু হচ্ছে কীনা বোঝা যাচ্ছে না। তবে গ্রামীণদের অংশগ্রহণ খুব কম।
স্বাধীণতার পর ভারতে শুরু হয়েছিল টেকনলজি ট্রান্সফার প্রকল্প। আজও চলছে। ইওরোপ-আমেরিকা-জাপান প্রযুক্তির ঋণ নিয়ে দাঁড়াল রাজনেতা, আমলা, ব্যবসায়ী, স্বেচ্ছাব্রতীদের সামনে। এতে তিনটে পাখি মরল। এক, পশ্চিমি প্রযুক্তি সর্বশক্তিমান, আধুনিক এবং সর্বরোগহর, এই দর্শণ গাঁয়ে পৌঁছে দেওয়া গেল। দুই, যতটুকু দেশিয় প্রযুক্তি টিকে ছিল, তাকে প্রাচীণ, গ্রামীণ, পারম্পরিক, প্রিমিটিভ দেগে, উচ্ছেদ করে সসম্মানে জাদুঘরে সাজানোর প্রকল্প জুটল। শহুরেদের জন্য গ্রাম মারার নতুন চাকরি তৈরি হল। তিন, পশ্চিমি যন্ত্রপাতির বাজার শহর ছাড়িয়ে গ্রামে তৈরি হল। যেমন শাঁখের করাত। অত্যন্ত প্রাচীণ যন্ত্রটি প্রায় কাজ হারিয়েছে। এসেছে বিদ্যুতে চলা কাটাই যন্ত্র। বহু ছোট শাঁখারি উচ্ছেদ হচ্ছেন। ড্রিল মেশিনে সূক্ষ্ম কাজ অসম্ভব। নষ্ট হচ্ছে বাজার। বিদেশি বাতিল যন্ত্রে দেশি প্রযুক্তির সর্বনাশ। কারু, বস্ত্র শিল্পে উচ্ছেদ হচ্ছেন লাখো বংশপরম্পরার শিল্পী। বাঙলায় স্বরস্বতী-হরপ্পার স্মৃতির গালার পুতুল, দিনাজপুরের শোলার মুখোশ, বীরভূমে সেরপাই, অথবা বাঁকুড়ায় দশাবতার তাস তৈরির কাজ এসে ঠেকেছে শুধু বৃন্দাবন চন্দ, মধুমঙ্গল মালাকার, শম্ভু, আর শীতল ফৌজদারদের পরিবারে।
এই প্রবণতা বাড়ছে। এঁরা নাছোড়বান্দা, কিন্তু কতদিন পেটের সঙ্গে সমঝোতা করে বাঙলার শিল্প বাঁচানোর দায় কাঁধে নিয়ে ঘুরবেন! শিল্প ছেড়ে ১০০ দিনের নিশ্চিন্ত কাজে পেট চালানোর সিদ্ধান্ত নিলে বাঙলার সাংস্কৃতিক ইতিহাসের কয়েকটি অধ্যায়ের সমাপ্তি ঘটবে। তবুও বাঙলা-বাঙালির হেলদোল নেই। দক্ষিণ বাঙলায় পারম্পরিক শিল্পের অবস্থা দিন দিন অবনতি ঘটছে। তুলনায় উত্তরবঙ্গ পরম্পরা, ঐতিহ্যের অনেক কাছাকাছি।
কিন্তু এ কাঁদুনি আর কতদিন!

কলাবতী মুদ্রার বারমাস্যা ২০০৯-২০১০ - ৩, Annual Report of Kalaboti Mudra 2009-2010 - 3


সংস্কৃতি গুরুকুল
বিগত ২০০৫ সাল থেকেই দক্ষিণ কলকাতার বড়িষা জনপদের জাগৃহি ক্লাবে একটি সংস্কৃতি গুরুকুল চালাচ্ছে কলাবতী মুদ্রা. সংস্থা প্রধাণ ড. ললিতা ঘোষ স্বয়ং এই শিক্ষণ কেন্দ্রটির নেতৃত্ব দেন. মাত্র দুটি শিষ্যা নিয়ে যে গুরুকুলের যাত্রা শুরু, সেই কেন্দ্রটিতে আজ প্রায় ৫০টি ছাত্রছাত্রী নানান বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে.
বিগত ৫ বছর ধরে যেসব ছাত্রছাত্রী এই কেন্দ্রে নাচ, গান, বাদ্যযন্ত্র বাদন শিখছে, তারাই তাঁদের প্রিয় দিদি ললিতা ঘোষকে নানান প্রশিক্ষণে সহায়তা করে থাকেন. এছাড়াও নানান সংস্কৃতি নথিকরণের কাজে এই সব সদস্যরা কলাবতী মুদ্রার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে.
২০১০ সালে এই কেন্দ্র থেকে ৫০ জন ছাত্রছাত্রী চন্ডীগড়ের প্রাচীণ কলা কেন্দ্র থেকে নানান ধরণের পরীক্ষা দিয়ে সসম্মানে উত্তীর্ণ হয়.
এই নৃত্য কেন্দ্রে ভরতনাট্যম ও কথক, এই দুটি শাস্ত্রীয় নৃত্য শেখানো হয়. এছাড়াও ললিতা ঘোষ যখন ভারত সরকারের সঙ্গীত ও নৃত্য বিভাগে নৃত্যাঙ্গণারূপে কাজ করতেন তখন ভারতে নানান এলাকায়, সমাজে গিয়ে তিনি নানান নৃত্য শিখে দলকে শেখাতেন. বাঙলায় এক্কেবারে সঠিক এবং সুন্দর লোক ও আদিবাসী নৃত্য তিনিই নানান সমাজে গিয়ে শেখেন. তাঁর সেই অধীত বিদ্যা তিনি তাঁর ছাত্রছাত্রীদের উজাড় করে দেন.
এছাড়াও  কলাবতী মুদ্রা জাগৃহী কেন্দ্রের বাইরে দুটি প্রশিক্ষণ কেন্দ্র চালাচ্ছে.
একটি গণিপুর শীতলা উচ্চ বিদ্যালয়ে. বিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে তাঁদের আর্থিক দুর্বল ছাত্রছাত্রীদের জন্য কলাবতী মুদ্রা সপ্তাহে একদিন.
অন্যটি চলে রাজপুর-সেনারপুর পৌর সভার প্রধাণ শ্রী কমল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে.
নৃত্যদল
বিভিন্ন ধরণের শাস্ত্রীয়, লোক, রবীন্দ্র এবং আদিবাসী নৃত্য শিখিয়ে সেই নৃত্য বিভিন্ন মঞ্চে প্রদর্শণ করার উদ্যম গ্রহণ করেছে কলাবতী মুদ্রা. এবছর দিল্লির বিভিন্ন পুজো কমিটিতে অনুষ্ঠান করে কলাবতী মুদ্রা. এগুলি হল
লোদি রোড,
মুনিরকা,
ফরিদাবাদ কালিবাড়ি
হরিয়ানা কালিবাড়ি
নয়ডা
প্রগতি বিহার
মথুরা তৈলশোধনাগার সহ অন্যান্য পুজো প্যান্ডালে বাঙলার সংস্কৃতি প্রদর্শণ করে কলাবতী মুদ্রার সদস্যরা.

২০০৯-১০এর বছরটিতে কলাবতী মুদ্রা শিল্পীরা অন্য যেসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন
ভারতীয় জাদুঘর উত্সব, কলকাতা
বারাবতি উত্সব, কটক, ওড়িশা
অর্ডন্যান্স ফ্যাক্টরি - দমদম
সঙ্গীত নাটক আকাদেমি - নৃত্যপর্ব, গুয়াহাটি
ভাষা ও চেতনা সমিতি - ২১ ফেব্রুয়ারি, কলকাতা
পুরুলিয়া মানবাজার উত্সব, মানবাজার, পুরুলিয়া
জাগৃহি ক্লাব, কলকাতা
মোহর কুঞ্জ - ভাষা ও চেতনা সমিতি, কলকাতা
গহেরপুর বিবেকানন্দ যুব সংঘের রজত জয়ন্তী বর্ষ, দক্ষিণ ২৪ পরগণা
সাউড়ি আন্তর্জাতিক বিবেকানন্দ গ্রামীণ মেলা, পশ্চিম মেদিনীপুর
দাঁতন গ্রামীণ মেলা , পশ্চিম মেদিনীপুর
কলাবতী মুদ্রা এবছরই কৃষ্ণনগরে, চিত্রবণের সঙ্গে মিলে বাঙলা নববর্ষ উত্সব আয়োজন করে. সেই অনুষ্ঠানে কলাবতী মুদ্রার শিল্পীরা নানান ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান  প্রদর্শণ করেন. এছাড়াও স্থানীয় শিল্পীরা এই অনুষ্ঠানে কলাতী মুদ্রার শিল্পীদের সঙ্গে নৃত্য প্রদর্শণ করেন.
অনুসন্ধানকর্ম
পোড়ামাটি
কলাবতী মুদ্রা তাদের লক্ষ্য ঠিক করে এবছর বেশ কয়েকটি বিশদ প্রযুক্তি নথিকরণ কাজ করে. প্রাথমিকভাবে সে বাঙলার পোড়ামাটির কাজ বিষয়ে একটি নথিকরণের উদ্যম গ্রবণ করে. সেই সমীক্ষাপত্রটি ইংরেজিতে লোকফোক ব্লগে বিশদে প্রকাশিত হয়েছে. সেই লেখাটি এই বাতসরিক প্রতিবেদনের ইংরেজি বিভাগে বিশদে তুলে ধরা হয়েছে. এই সমীক্ষাটি অংশগ্রহণ করেন কর্মাধ্যক্ষ্য বিশ্বেন্দু নন্দ এবং অছি সদস্য বিধান বিশ্বাস. এ বিষয়ে বাঁকুড়ার পাঁচমুড়া এবং দিনাজপুরের কুনুরে বিশদে অনুসন্ধান চালানো হয়.
হাতিরদাঁতের শিল্পকর্ম
বাঙলায় বহুকাল থেকে হাতির দাঁতের শিল্পকর্মের প্রচলণ রয়েছে. দীনেশচন্দ্র সেনমশাই বর্ণিত বৃহতবঙ্গের অসমে হস্তিবিদ্যার্ণব নামক একটি পুঁথি পাওয়া যায়. এই পুঁথিটির মূল উদ্দেশ্য  হাতিকে বিভিন্ন কর্মে শিক্ষা দেওয়া. আজও এই পুঁথিটি মাজুলির আউনিআটি সত্রে পাওয়া যায়. আউনিআটি সত্রের সংগ্রহশালায় একটি হাতির দাঁতের পাটি রাখা আছে, যা পূর্বভারতের শিল্পকর্মের সঙ্গে তার প্রযুক্তির অবস্থান বাখান করে.
আজ এটি নিষদ্ধ শিল্পকর্ম. এখনও মুর্শিদাবাদের খাগড়ায় পুরোনো কিছু কারিগর এই শিল্পের রেশ ধরে রেখেছেন ঠিকই, কিন্তু এই শিল্পটি মারা গিয়েছে এই মন্তব্য সহজেই করা চলে. হাতির দাঁতের শিল্পীরা আজ শোলার কাজ করে থাকেন. খাগড়ার অরুণ ভাষ্কর জানালেন এই কাজের জন্য সরকারি সম্মতির প্রয়োজন হয়. কিন্তু হাতির দাঁত সহজে পাওয়া যায় না বলেই তিন চার ইঞ্চির একটি পুতুলের দাম ১০ হাজার টাকারও বেশি. তাই সাধারণ মানুষ এই দ্রব্য কিনতে পারেন না. তিনি আজ জীবিকা নির্বাহ করতে কাঠ আর শোলা মাধাযমে শিল্পকর্ম করেন. এরও বিশদ বিবরণ লোকফোক ব্লগে পাওয়া যাবে.
এছাড়াও শোলা শিল্প, দিনাজপুরের মুখোশ শিল্প, দিনাজপুরের বালাসে মৃতপ্রায় পুতুলনাচ শিল্প, দিনাজপুরেরই মাদুর শিল্প এবং খুনিয়াডাঙির কাঠ ও বাঁশশিল্প এবং শান্তিনিকেতনের কাঁথা শিল্প বিষয়ে নতুন করে আবস্থা বিচার করেন কলাবতী মুদ্রা একটি সমীক্ষক দল. এই দলের নেতৃত্ব দেন মধুমঙ্গল মালাকার.
আদিবাসী ঔষধ কর্মশালা
এবিষয়েও কলাবতী মুদ্রা গুরু বাজার হেমব্রমের সঙ্গে একটি বিশদ কর্মশালা আয়োজন করে. এই কর্মশালায় তিনি নানান সাঁওতাল সমাজের ঔষধ বিষয়ে আলোচনা করেন. তার বিশদ বিবরণ এই প্রতিবেদনের ইংরেজি সংস্করণে প্রকাশিত হয়েছে. এই আলোচনাসভাটি পরিচালনা করেন প্রখ্যাত কবি জয়া মিত্র.  
বিভিন্ন বিদ্যালয়ে বাঙলার লৌকিক ও আদিবাসী কারু শিল্প কর্মশালা
বাঙলার লৌকিক ও আদিবাসী কারুশিল্প বিষয়ে পশ্চিমবাঙলার ২টি বিদ্যালয়ে কর্মশালার আয়োজন করে কলাবতী মুদ্রা. একটি দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগণায়, অন্যটি উত্তরবঙ্গের ইটাহারের মুস্কিপুর গ্রামে.
কলকাতার  প্রান্তেই দক্ষিণ ২৪ পরগণার গণিপুর গ্রামের গণিপুর শীতলা বিদ্যালয়ে দু দিনের এি কর্মশালার আয়োজন করা হয়. প্রধাণ শিক্ষক ড. সুজীব করের ব্যক্তিগত উদ্যমে এই কর্মশালার আয়োজন ঘটে. বিশিষ্ট লোকসংস্কৃতিবিদ বিধান বিশ্বাস এই কর্মশালা পরিচালনা করেন. দু দিনে দিনাজপুরের শোলা শিল্প, মেদিনীপুরের পটশিল্প এবং পুরুলিয়ার মুখোশ শিল্প বিষয়ে বিশদ কর্মশালায় বেশ সাড়া মেলে. আন্তর্জাতিক শোলা শিল্পী মধুমঙ্গল মালাকার, পট শিল্পী বাহার ও জামেলা চিত্রকর এবং মুখোশ শিল্পী, শিল্পগুরু নেপাল সূত্রধর এই কর্মশালায় অংশ নিয়ে ছাত্রছাত্রীদের সমাজ সচেতনতা বাড়াবার কাজ করেন.
ঠিক একই কর্মশালা আয়োজিত হয়, বড়গ্রাম মুস্কিপুর হাইস্কুল প্রাঙ্গণে, একই শিল্পী সমন্বয়ে. এই কর্মশালা পরিচালনা করেন মধুমঙ্গল মালাকার. শোলা শিল্পী মধুমঙ্গল মালাকার, পট শিল্পী বাহার ও জামেলা চিত্রকর এবং মুখোশ শিল্পী, শিল্পগুরু নেপাল সূত্রধর এই কর্মশালায় অংশ নেন এবং সুকুমারমতি বালক-বালিকাদের এ বিষয়ে সমাজিক সচেতনতা বাড়ান. 

কলাবতী মুদ্রার বারমাস্যা ২০০৯-২০১০ - ২, Annual Report of Kalaboti Mudra 2009-2010 - 2


দুটি ব্লগ
প্রাথমিকভাবে কলাবতী মুদ্রা বাঙলার মাহাত্ম্য কথন  ছাড়াও উদ্দেশ্যপূর্ণভাবে বাঙলার জ্ঞাণভাণ্ডারের রত্নরাজি নতুন করে নথি করণ করে চলেছে. এই উদ্দেশ্যে বিগত বছর থেকে সে বেশ কয়েকটি ব্লগ চালু করেছে যার উদ্দেশ্য বাঙলার চিরাচরিত জ্ঞাণভাণ্ডারের প্রচার ও প্রসার. Buybengalihandicrafts.blogspot.in, lokfolk.blogspot.in এই দুটি ব্লগের সাহায্যে কলাবতী মুদ্রা অলৌকিক বাঙলার লৌকিক সম্পদকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার কাজে ব্রতী. প্রথম ব্লগটির মাধ্যমে বাংলার নানান হস্ত, বস্ত্র ও পরিবেশবান্ধব শিল্পকে বৃহত্তর জনসমষ্টির কাছে পৌঁছে দিচ্ছে. এর সঙ্গে লোকফোক ব্লগের মাধ্যমে সে গ্রাম বাঙলার নানান প্রযুক্তি, মেলা, জীবনসংক্রান্ত নানান তথ্য তুলে ধরছে. Buybengalihandicrafts.blogspot.in এর দরুণ সংস্থা অর্থ আয় করতেও পারে, যার মাধ্যমে সে তার সংস্থা চালাবার সুযোগ পায়.
ব্লগে বাঙলার হস্ত ও বস্ত্র শিল্প বিক্রির উদ্যম
বাঙলার নানান এলাকায় বাঙলার জ্ঞাণ নথিকরণ করতে গিয়ে কলাবতী মুদ্রা দেখছে, বাঙলার পারম্পরিক হস্ত, বস্ত্র ও অভিকর শিল্পীদের মনে ও জীবনে ধুসর মৃত্যুর ছোঁয়া. শদরে বাজার থাকা  সত্ত্বেও তারা তাঁদের দ্রব্য বিক্রি করতে পারছেন না, শুধু কয়েকটা হস্ত ও বস্ত্র শিল্প মেলা ছাড়া. বেশ কয়েকটি শিল্প তৈরির উদ্যম মাত্র একটি পরিবারে এসে ঠেকেছে. শিল্পীরা তাঁদের অনুরোধ করতেন তাঁদের এই দ্রব্য বিক্তি করে দেওয়ার কাজে সাহায্য করতে.  বাঙলার শিল্পীদের আজ করুণ অবস্থা , শিল্পীদের চিরাচরিত হাটের অবস্থা আজ করুণ, ধণাঢ্য পরিবারগুলো আজ শরহে এসে ঠাঁই নিয়েছে. গ্রামে তাদের পৃষ্ঠপোষকদের সংখ্যা কমে এসেছে দৃষ্টিকটুভাবে. এমতাবস্থায় তারা অসহায় হয়ে পড়ছেন. সরকারি সাহায্য প্রায় অপ্রতুল, আর বেসরকারি উদ্যম প্রায় নেই বললেই চলে. যেসব স্বেচ্ছাব্রতী সংস্কৃতি নিয়ে কাজ করেন, তাঁদের অধিকাংশ শুধুই নাচ, বাজনা অথবা গান নিয়ে ব্যস্ত, অন্যরা শুধুই শহুরে নকল বাজারে আনতে ব্যস্ত. বাঙলার পারম্পরিক কারু আর বস্ত্র শিল্পীদের দিকে নজর নেই বললেই চলে.
তাই শুধু নথিকরণে আবদ্ধ না থেকে কলাবতী মুদ্রা চেষ্টা করছে বাঙলার হস্ত ও বস্ত্র শিল্পগুলি যাতে বাজার পায় তার সুযোগ তৈরি করা. বিগত বছর থেকেই তাই Buybengalihandicrafts.blogspot.in এর পরিকল্পনা. প্রথম দিকে পরিচিতি করতেই প্রায় একবছর কেটে যায়. এই বছর থেকে কিন্তু ক্রমশঃ বাঙলার হস্ত, বস্ত্র শিল্পীদের বন্ধু হয়ে উঠতে শুরু করে. এ বছর থেকে কিন্তু এটি বাঙলায় একটি বেশ বড় ব্যবসার ব্লগ হিসেবে ঠাঁই পেয়েছে. এই ব্লগটি নতুন পথের দিশারী. যখন বাঙলায় হস্ত শিল্পের বাজার কমে এসেছে বলে হাহুতাশ চলছে, তখন এই ব্লগ থেকে কলাবতী মুদ্রা  থেকে সে বছরে একটি বড় সংখ্যায় বাঙলার শিল্পীদের হস্ত, বস্ত্র শিল্প বিক্রির সুযোগ পায়.
এবার থেকে কলাবতী মুদ্রার চেষ্টা হবে কলকাতায় অন্ততঃ একটি দোকানে বাঙলার সমস্ত হস্তশিল্পের নিদর্শণ রাখার ব্যবস্থা হবে. এ বিষয়ে পরিচিত নানান জনের সঙ্গে কলাবতী মুদ্রা কথা বলছে.
এর জন্য কলাবতী মুদ্রা জেলার বিভিন্ন কারু শিল্পীর কাছ থেকে যেসব শিল্পদ্রব্য সংগ্রহ করেছে, সেগুলি হল, অপারম্পরিক কারু শিল্প, বিভিন্ন কারুকাজের বাসনপত্র, শীতলপাটি, বাড়ি সাজাবার দ্রব্য, শোলাশিল্প, ধর্মীয় নানান দ্রব্য, বিভিন্ন অঞ্চলের পুতুল, পটচিত্র, সরাসহ আরও অনেক কিছু দ্রব্য. 

কলাবতী মুদ্রার বারমাস্যা ২০০৯-২০১০, Annual Report of Kalaboti Mudra 2009-2010


Eõ_ç[ýTöÝ ]ÇVÐçÌ[ý [ýçãÌ[ýç]çaîç
Eõ_ç[ýTöÝ ]ÇVÐç AEõ×»Oô açWýçÌ[ýãS %açWýçÌ[ýS aeØšöçX* [ý_ç VÌ[ýEõçÌ[ý %XîçXî Eõ_ç YÒ»JôçÌ[ý aeØšöçÌ[ý åUãEõ AÌ[ý =দ্দে`î A[ýe ×[ýãWýÌ^ VÇ+ %ç_çVç* AÌ[ý YÒçU×]Eõ = দ্দে`î ×[ýÐ×»Oô` [ýçe_çÌ[ý YÉã[ýïÌ[ý åaçXçÌ[ý [ýçe_çÌ[ý ]çc÷ç±Áî EõUX ও তার ঐতিহ্য প্রচার ও প্রসার*   
å]çH_ ^ÇãG a]GÐ [ýçe_çÌ[ý CYÌ[ý [ýãÌ^ ×GãÌ^ä»K÷ ×[ý`ç_ Eõç_ê[ý`çFÝÌ[ý MõQÍö* Tö[ýÇ TöçÌ[ý ]ç×»Oô åUãEõ a]çL åUãEõ å`EõQÍö =YäQÍö ^çÌ^ ×X* å]çHã_Ì[ýç å`çbS EõÌ[ýã_C [ýçe_çÌ[ý a]çãLÌ[ý ×\ö×wøãTö c÷çTö ×VãTö açc÷a EõãÌ[ý×X* ]ÇXçZõç %çÌ[ý Ì[ýçL±¼ö »Jôç×_ãÌ^+ åa FÇ×` ×»K÷_* XçXçX ×[ý`ç_ MõQÍö-å`bS-GÊc÷^Ljù aç]ã_C aGã[ýï ]çUç TÇöã_ VñçÅ×QÍöãÌ^ ×»K÷_ [ýçe_ç, ×[ýÐ×»Oô` %ç]ã_Ì[ý %çãG*
å]çH_ ^ÇãGÌ[ý %çãG, å[ýìˆù ^ÇãGÌ[ý åXTÊöã±¼ö ×»K÷ã_X %çLãEõÌ[ý ×[ýÐ×»Oô` [ý×SïTö YÒç×Ü™öEõ ]çXÇbLX- c÷ç×QÍö-åQöç]-Eõ]ïEõçÌ[ý-TöÜ™Çö[ýçãÌ^Ì[ýç, å[ýìˆù ^ÇãG Ì[ý]Ì[ý]ç ×»K÷_ å_ì×EõEõ LÝ[ýXYÒSç_ÝÌ[ý, aç]î[ýçVÝ TöÜ—ö a\öîTöç [ýçe_çÌ[ý+ VçX* å[ýìˆù ^ÇãG Ì[ýÓYç Ì[ýçLçÌ[ý Xç] Yç+* Yç+ c÷ç×QÍö-åQöç] Eõ×[ýÌ[ý EõUç* éEõ[ýTöÛÌ[ýç ×»K÷ã_X VÇ+ [ýã†Ì[ý \öçGî×XÌ^Ü™öç*
å[ýìˆù ^ÇãGÌ[ý %[ýaçãX [ýçe_çÌ[ý [ýÇãEõ åXã] A_ =¬Jô[ýãSïÌ[ý açe•Êõ×TöEõ %çGÐçaX* aㆠAã_X ]Ça×_] Wý]ïYÒ»JôçÌ[ýãEõÌ[ýç* %ç]Ì[ýç GçLÝXç]çãTö Yç+ %çEõçX³V-[ýçEõçX³V VÇ+ åGçœöÝY×TöÌ[ý aㆠGçLÝÌ[ý _QÍöç+, ^ç ^ç ×XãÌ^ GäQÍö =äPöä»K÷ GçLÝXç]ç* +×Töc÷ça A ×[ýbãÌ^ ×XÌ[ý[ý å^ %çEõçX³V-[ýçEõçX³V åEõçX Wýã]ïÌ[ý %XÇGç]Ý* GçLÝ aç×c÷Töî ac÷ XçXçX åV×`Ì^ aç×c÷Töî %XÇaÌ[ýS EõãÌ[ý å]ç»Oôç]Ç×»Oô AEõ»Oôç å[ýçWý åLãGä»K÷ å^, Ag[ýç aEõã_+ ×»K÷ã_X c÷Ì^ å[ýìˆù %XÇGç]Ý, XÌ^Tö ØšöçXÝÌ^ å_ì×EõEõ Wýã]ïÌ[ý YÒ[ýNþç, ^çÌ[ý ]É_ aÉy aç]î[ýçVÝ TöÜ—öpûçX* YãÌ[ý aÇ×Zõ Wýã]ïÌ[ý c÷çTö WýãÌ[ý [ýçe_çÌ^ GäQÍö =Pö_ XTÇöX ae•Êõ×Tö- ×EõÜ™Çö =¬Jô[ýãSïÌ[ý c÷çTö WýãÌ[ý [ýçe_çÌ[ý å^ Øšöç×XEõ %[ýX×TöÌ[ý £Ì[ýÓ, åa %£\ö aÉ»JôXç ×[ý`ç_ HÇ×Sï c÷ãÌ^ åVFç ×V_ ×[ýÐ×»Oô` Ì[ýçLã±¼ö*
å]H_ ^ÇG åEõä»Oô A_ [ýçe_çÌ[ý ×»JôÜ™öçÌ[ý Vçaã±¼öÌ[ý ^ÇG* [ýçe_çÌ[ý \öçGîçEõçã` Ì[ýçLç c÷ãÌ^ [ýãa åa* ×[ýÐ×»Oô` [ýçe_çÌ[ý LçG×TöEõ a]ËYV ×XãÌ^+ Y׸Jô] WýSç»Rôî+ c÷_ Xç, TöçÌ[ý ×»JôÌ[ýç»Jô×Ì[ýTö pûçX _Ç¢öS EõãÌ[ý åa TöçÌ[ý =Y×Xã[ýã` "%çWýÇ×XEõTöç'Ì[ý WýçÌ[ýSçÌ[ý %ç×WýYTöî ×[ýØ™öçãÌ[ýÌ[ý EõçL×»Oô aÇãEõì`ã_ »Jôç×Ì[ýãÌ^ ×VãÌ^ YÒ]çS EõãÌ[ý »K÷çQÍö_ å^ [ýçe_çÌ[ý =¬Jô[ýSï å^ a]çL \öçIøçÌ[ý EõçL EõãÌ[ý ×GãÌ^×»K÷_ TöçÌ[ý å^çGî =wøÌ[ýç×WýEõçÌ[ýÝ TöçÌ[ýç*
å]çH_ ^ÇãGC ×EõÜ™Çö aŠGÐçã]Ì[ý %×WýY×Tö åGç[ýWýïX ×V×{ãTö YÒãTöîEõ [ý»K÷Ì[ý EõÌ[ý ×VãTöX ]çãa 1 _lù »OôçEõç! »JgôçV [ýç WýXY×Tö aCVçGÌ[ý åa×VãXÌ[ý åUãEõ ]çy %Wýï ac÷؃öçŒYÉ[ýï H»OôXç* [ýçe_ç åUãEõ XçXçX ×Eõ×aã]Ì[ý [ýÌ^X VÐ[ýî, ]a_ç(YçX, aÇYÇ×Ì[ý C %XîçXî GµùVÐ[ýî), WýçTÇö ×X^ïça, c÷ç×Tö, XÇX, ]çW[ýÝ, _çlùçac÷ c÷çLçãÌ[ýç VÐ[ýî [ýc÷X EõãÌ[ý [ý×SãEõÌ[ýç ×XãÌ^ å^ãTöX Egõçc÷ç Egõçc÷ç ]Ç_ÇãEõ TöUçEõ×UTö ×X¶oö[ýãSïÌ[ý c÷çTö éTö×Ì[ý ×[ý`ç_EõçÌ^ Lçc÷çL å[ýãÌ^ açTö a]ÇVÐ åTöãÌ[ýç XVÝ YçãÌ[ý, %çÌ[ý ×XãÌ^ %çaãTöX LGãTöÌ[ý WýXa]ËYV*
[ýçe_çÌ[ý %çÌ[ýC [ýQÍö Ì[ýŠç×X ×»K÷_ TöçÌ[ý [ýÇ׈ù×[ý\öçbç]Ì^ ]çXÇb, TöçÌ[ý Eõ_ç ×`”Ý, TölùS ×`”Ý, »Rôç_ç+ ×`”Ý, %áøS ×`”Ý* ×[ýã`ŸÌ[ý XçXçX ×[ý`ç_ ×[ý`ç_ å[ýìˆùØ™ÇöY %çÌ[ý Wý]ÞÌ^ ØšöçX ×[ýä`ÀbS EõãÌ[ý [ý§ mSÝ ]çXÇbLX YÒ]çS EõÌ[ýä»K÷X å^, åa aã[ýÌ[ý %áøãSÌ[ý ]É_ Vç×[ýVçÌ[ý %çLãEõÌ[ý Y×»OôVçãÌ[ýÌ[ýç ^çãVÌ[ý åa×VãXÌ[ý Xç] ×»K÷_ ]•õÌ[ýÝ* %çLC [ýÊc÷d [ýã†Ì[ý %XîTö] \öç×GVçÌ[ý Eõ»OôãEõ %çãÌ^ç×LTö c÷Ì^ [ýç×_ ^çyç =da[ý, [ýçe_çÌ[ý ×[ý`Ÿ ^çyçÌ[ý å`b åÌ[ý`*
%çL [ýçe_çÌ[ý ]ÇF Eõ_EõçTöç* %XÇa×µùdaÇãVÌ[ý =¬Jô[ýSï¥çÌ[ýç å[ýì׈ùEõ\öçã[ý YãÌ[ýçãlù _ç×súTö ([ýçe_çÌ[ý G[ýï =¬JôãEõç×»OôÌ[ý [ýLjùLÝ×[ýÌ[ýç [ý_ãTöX "å[ýìˆù[ýç+') A[ýe å`b [ýÌ^ãa Aãa  Vç`ï×XEõ\öçã[ý ×[ýÐ×»Oô`ãVÌ[ý A[ýe TöçãVÌ[ý Töç]ÇEõFçCÌ^ç [ýçIøç×_ [ýÇ׈ùLÝ×[ýãVÌ[ý ×[ýYãlù ^çCÌ^ç YÒç»JôÝS [ýçe_çÌ[ý %XîTö] LçGÌ[ýSYÝPö LÌ^XGÌ[ý-]×L_YÇãÌ[ýÌ[ý ]c÷ç]ãc÷çYçWýîçÌ^ c÷Ì[ýYÒaçV  `çØ—öÝ ]`ç+AÌ[ý "å[ýãXÌ[ý å]ãÌ^'ac÷ TöçÌ[ý a]Ø™ö Ì[ý»JôXç YäQÍö YäQÍö åXCÌ^ç YÒãÌ^çLX* [ýçe_çÌ[ý YÒãTöîEõ×»Oô LXYV ×»K÷_ TöçÌ[ý ×XLØ‘ö =dYçVX, [ýç×SLî, Eõ_ç, ×[ýVîç »Jô»JôÛçÌ^ \öçØ‘öÌ[ý* åa ^ÇãG GÐç] ×»K÷_ Ø‘öÌ^e a]ËYÉSï* %çLãEõÌ[ý ]Tö `c÷ãÌ[ýÌ[ý =Y×Xã[ý` ×»K÷_Xç åa* å`b %çQÍöç+` [ý»K÷ãÌ[ý [ýçe_çÌ[ý a]Ø™ö Ì[ýNþ Aãa LäQÍöç c÷ãÌ^ä»K÷ Eõ_EõçTöçÌ[ý [ýÇãEõ* açÌ[ýç [ýçe_ç %çL Eõ_EõçTöçÌ[ý =Y×Xã[ý`* YÒãTöîEõ×»Oô B×Töc÷ç×aEõ LXYãVÌ[ý å[ýì׈ùEõ ×[ý_Ç׊ Hä»Oôä»K÷ Y×Ì[ýEõ×”Tö\öçã[ý [ý»K÷ãÌ[ýÌ[ý YÌ[ý [ý»K÷Ì[ý WýãÌ[ý, å^ Y×Ì[ýEõ”XçÌ^ DY×Xã[ý×`Eõ [ýçe_ç åUãEõ _Ç¢öS aç]GÐÝ å^Tö Y׸Jôã]Ì[ý XçXçX åVã` ×[ýã`b EõãÌ[ý +e_ã³Qö, %çL %çãa [ýçe_çÌ[ý ×[ý×\ö~ YÒçÜ™ö åUãEõ Eõ_EõçTöçÌ^* Eõ_ç[ýTöÝ ]ÇVÐçÌ[ý =ã`î A+ LXYVm×_Ì[ý +×Töc÷ça-\ÉöãGç_-Eõ_çEÊõ×Tö =ˆùçÌ[ý, ^çÌ[ý ]çWýîã] [ýçe_çÌ[ý a×TöîEõçãÌ[ýÌ[ý LX +×Töc÷ça Ì[ý»JôXç EõÌ[ýç ^çã[ý* A[ýe åa+ =ˆùçÌ[ýãEõ [ýçe_çÌ[ý LXYãV LXYãV »K÷×QÍöãÌ^ åVCÌ^ç, ^çãTö YÒãTöîEõ LXYãVÌ[ý XçG×Ì[ýãEõÌ[ýç LXãTö YçãÌ[ýX TöçÌ[ý Gã[ýïÌ[ý +×Töc÷ça* 
£WýÇ G[ýï [ýçFçX EõãÌ[ý+ Eõ_ç[ýTöÝ ]ÇVÐçÌ[ý VçÌ^ å`b c÷ãÌ^ ^çÌ^ Xç* TöçÌ[ý YÒçU×]Eõ EÊõ×Tö [ýçe_çÌ[ý ×»JôÌ[ýç»Jô×Ì[ýTö YÒpûç %çÌ[ý pûçXAÌ[ý ×[ý`V XUÝEõÌ[ýS, å^ pûçXãEõçb _Ç¢öX EõãÌ[ý %çL %çWýÇ×XEõTöçÌ[ý W[ýLçWýçÌ[ýÝ Y׸Jô]* [ýçe_çÌ[ý å_ì×EõEõ a]ËYãVÌ[ý XUÝEõÌ[ýS EõãÌ[ý TöçÌ[ý AEõ×»Oô Øšöç×XEõ C »Jô_]çX LçVÇHÌ[ý éTö×Ì[ý EõÌ[ýã[ý* ×[ýGTö EõãÌ^Eõ [ý»K÷Ì[ý WýãÌ[ý å^ XUÝEõÌ[ýãSÌ[ý EõçL EõãÌ[ýä»K÷ åa, åa+ a]ËYV åa »K÷×QÍöãÌ^ ×LãTö »JôçÌ^ a]çãLÌ[ý a[ýïØ™öãÌ[ý ×[ýã`b EõãÌ[ý å`EõQÍö æ»Kg÷QÍöç ]Wýî×[ýãwøÌ[ý Eõçä»K÷, ^çãVÌ[ý Eõçä»K÷ Ì[ýãÌ^ä»K÷ %çLãEõÌ[ý a]GÐ [ýçe_çÌ[ý a]ËYãVÌ[ý »Jôç×[ýEõç×Pö, ^çÌ[ýç Eõ_ç[ýTöÝ ]ÇVÐçÌ[ý A+ EõçLãEõ A×GãÌ^ ×XãÌ^ å^ãTö YçÌ[ýã[ýX XTÇöX =Vîã]*

বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১২

Cruise Control - Murshidabad - Hazarduari Ghat4